Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যেগ নিয়েছেন সরকার- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

0
5

সুমন,স্টাফ রিপোর্টারঃ

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় এনরুট ফাউন্ডেশন এর আয়োজনে ও কোস্ট গার্ডের তত্ত্বাবধানে আজ বুধবার (২৬ আগষ্ট) বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তর চত্বরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি এর শুভ উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন মোংলাসহ বিভিন্ন এলাকায় প্রায় ৯ হাজার ৪০০ চারা রোপণ করা হবে।

এসব চারা উপকূলীয় এলাকার পরিবেশগত ভারসাম্য বজায় রাখা, মাটি ক্ষয় রোধ, জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে। 

সময়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোঃ মহসিন রেজা, লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান, সহ কোস্ট গার্ড পশ্চিম জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...