এক সপ্তাহে সোনার দাম কমল প্রায় ১০ হাজার টাকা, এখন ভরি কত?
অনলাইন ডেস্ক । সবার সংবাদ:
দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
এ নিয়ে টানা চার দফায় সোনার দাম কমল মোট ৯ হাজার ৮৫৬ টাকা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন দাম আজ শুক্রবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
গতকাল বৃহস্পতিবারও (১২ নভেম্বর) ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এর আগে ১১ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ভালো মানের সোনার ভরিতে কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা।
৬ নভেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরির দাম ২ হাজার ৬২৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি দাম ২ হাজার ২৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।
