Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

দারিদ্র্য থামাতে পারেনি মেধা, বাগেরহাটে জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থীর পাশে ছাত্রদল

0
7

স্টাফ রিপোর্টার:

বাগেরহাটে মাধ্যমিকে জিপিএ-৫ পাওয়া দুই দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জেলা ছাত্রদল। তাদের উচ্চশিক্ষার পথ সহজ করতে পাশে থাকারও আশ্বাস দিয়েছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় পৌর ছাত্রদলের দলীয় কার্যালয়ে শেখ আল মামুনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী দুজনের হাতে ক্রেস্ট, সম্মাননা ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এবারের মাধ্যমিক পরীক্ষায় কচুয়া উপজেলার গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় থেকে দূর্জয় ঘরামী এবং বাগেরহাট শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে অরিত্র সরকার জিপিএ-৫ অর্জন করে। দুজনই দরিদ্র পরিবারের সন্তান। তাদের পড়ালেখার খরচ চালিয়ে নিতে ভবিষ্যতেও সহযোগিতা করার আশ্বাস দেন ছাত্রদল নেতা শেখ আল মামুন।

সংবর্ধনা পেয়ে অরিত্র সরকার ও দূর্জয় ঘরামী বলেন, মামুন ভাইয়ের কাছ থেকে সংবর্ধনা পেয়ে আমরা আনন্দিত। আমাদের পথচলা সহজ ছিল না। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে এই সাফল্য অর্জন করেছি। আমরা ভবিষ্যতে প্রকৌশলী হতে চাই। পড়ালেখা চালিয়ে যেতে সহযোগিতা পেলে আমাদের স্বপ্ন পূরণ হবে।

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন বলেন, দরিদ্র পরিবারের এই দুই মেধাবী শিক্ষার্থী কষ্ট করে ভালো ফলাফল করেছে। তাদের সাফল্য দেখে তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকেই এ আয়োজন করা হয়েছে। তারা ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। তাদের পড়ালেখা এগিয়ে নিতে ছাত্রদল পাশে থাকতে চায়। আমিও কষ্ট করে পড়ালেখা করেছি। তাই বড় ভাই হিসেবে তাদের পাশে থাকতে চাই। আজ যেমন পাশে আছি, ভবিষ্যতেও থাকব।

তিনি আরও বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের সহযোগিতায় এগিয়ে আসা প্রয়োজন। এ ধরনের শিক্ষার্থীদের তুলে ধরায় গণমাধ্যমকর্মীদেরও ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ইমরান হাওলাদার বাবু, ছাত্রদল নেতা ওয়ালিদ হোসাইন, শামিম মুন্সি, সামির আহমেদ, রোহিত হালদার, আল আমিন শেখ, আদনান ফাহিম, রিজভী আহমেদসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...