Advertisement
নভেম্বর ২২, ২০২৬

বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
2

বাগমারা প্রতিনিধি । সবার সংবাদ:

রাজশাহীর বাগমারায় রাসায়নিক সার সংকট নিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৫ নভেম্বর বিকেল চার’টায় বাগমারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ বাগমারা আসনের সাংসদ ডা.মো. আব্দুল বারী সরদার। সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক,অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, ডিলার হাফিজুর রহমান, আক্তারুজ্জামান, ফজলুল হক প্রমুখ।

অন্যান্যদের মধ্যে ভবানীগঞ্জ পৌর জামায়াতে আমির আশরাফুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অহিদুল ইসলাম সহ সকল বিসিআইসি ও বিএডিসি’র সার ডিলাররা । মতবিনিময় সভায় সার সমস্যা এবং এই সমস্যার উত্তরণ নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। ডিলাররা সার সরবরাহ বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```