Advertisement
নভেম্বর ২২, ২০২৬

বোদায় জাতীয় সমবায় দিবস পালিত

0
4 (8)

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ

‘করব সমবায়, গড়ব দেশ- সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে পঞ্চগড়ের বোদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে

রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি

বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বোদা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভার পুর্বে অডিটোরিয়াম চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সংগীত পরিবেশেনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম সহ অতিথি বৃন্দরা।

উপজেলা সমবায় অফিসার এ.এফ.এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিম্ময় ও বিশিষ্ট সমাজ সেবক বিএনপি নেতা হুমায়ুন কবির লায়ন, পঞ্চগড় জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মজিদা বেগম ও সমবায়ী মো. তোজাম্মেল হক।

সভায় সফলতার উপহার হিসেবে ৪ জন সমবায়ীকে ক্রেস প্রদান করা হয়, ৬ জন সফল সমবায়ী ও উদ্যোক্তা নারীকে ১ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকার ঋনের চেক বিতরণ করা হয়। এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজকর্মী, সুধীজন, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```