Advertisement
নভেম্বর ২২, ২০২৬

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা

0
4

তাহামিনা আক্তার, ঢাকা জেলা প্রতিনিধি:

আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস। নারীর সৃজনশীলতা, সাহস, কর্মদক্ষতা ও আত্মনির্ভরশীলতাকে সম্মান জানাতে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। এই দিবস কেবল আনুষ্ঠানিক উদ্‌যাপনের নয়, বরং সমাজ ও অর্থনীতিতে নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়ারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

সময়ের সঙ্গে বদলে যাচ্ছে নারীদের কর্মক্ষেত্র ও চিন্তাধারা। সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজেদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে অনেক নারী আজ গড়ে তুলছেন স্বতন্ত্র ব্যবসায়িক পরিচয়। কেউ তৈরি করছেন ঘরোয়া খাবার, কেউ কাজ করছেন পোশাক, প্রসাধনী, হস্তশিল্প ও সৌন্দর্যচর্চা নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অনেকেই পৌঁছে যাচ্ছেন ক্রেতাদের কাছে।

বাংলাদেশের এমনই একদল সম্ভাবনাময় নারী উদ্যোক্তা নিজেদের উদ্যোগ, পরিশ্রম ও স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন। তাঁদের মধ্যে রয়েছেন তাহমিনা আক্তার, যিনি ‘Tahmis Products’-এর মাধ্যমে নিজের উদ্যোগকে এগিয়ে নিচ্ছেন। সরুভি ইসলামও রয়েছেন এই উদ্যোক্তা অঙ্গনের সঙ্গে যুক্ত। মাসুমা শিপন তাঁর ‘Masuma Shipon’ পেজের মাধ্যমে ব্যবসায়িক পরিচিতি গড়ে তুলছেন।

ঘরোয়া খাবারের জগতে কাজ করছেন সুমাইয়া সুমি। তাঁর উদ্যোগ ‘Homemade Bakery’। অন্যদিকে আয়ুর্বেদিক পণ্যের মাধ্যমে কাজ করছেন সিনথিয়া জামান, তাঁর প্রতিষ্ঠানের নাম ‘SZ Ayurvedic Care’। সৃজনশীল হস্তশিল্প ও পণ্যের পরিচিতি নিয়ে এগিয়ে যাচ্ছেন তাহমিনা তানহা, তাঁর পেজ ‘The Craft House’।

এ ছাড়া খাবার নিয়ে কাজ করছেন সাদিয়া মোকাররমা, তাঁর পেজ ‘Sadias Kitchen’। রেখা মোসলেম পরিচালনা করছেন ‘S.R Unique Collection’। পোশাক ও সংগ্রহভিত্তিক ব্যবসায়িক উদ্যোগ নিয়ে কাজ করছেন তানজিনা আক্তার কোনা, তাঁর পেজ ‘Kona’s Collection’।

নিজস্ব উদ্যোগের মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তামান্না আক্তার সুলতানা, তাঁর ব্র্যান্ড ‘AMAR AURA’। খাবারের আয়োজন নিয়ে কাজ করছেন রেশমা আক্তার তিথি, তাঁর পেজ ‘Savory By Reshma’। পাশাপাশি নিজের শখ ও সৃজনশীলতাকে উদ্যোগে রূপ দিয়েছেন জোসনা আক্তার, তাঁর পেজের নাম ‘শখের ইচ্ছে পূরণ’।

প্রত্যেকের উদ্যোগের ধরন আলাদা হলেও তাঁদের স্বপ্নের জায়গাটি এক—নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হওয়া, আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া এবং নিজের কাজের মাধ্যমে অন্যদের জন্য অনুপ্রেরণা তৈরি করা।

তবে নারী উদ্যোক্তাদের পথচলা সব সময় সহজ নয়। স্বল্প পুঁজি, ব্যবসায়িক অভিজ্ঞতার অভাব, পণ্য বাজারজাতকরণে প্রতিবন্ধকতা, ক্রেতা তৈরি এবং সামাজিক নানা সীমাবদ্ধতা তাঁদের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এসব বাধা অতিক্রম করতে প্রয়োজন পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত সহযোগিতা। পাশাপাশি সহজ শর্তে ঋণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং পণ্যের সঠিক বাজার নিশ্চিত করা গেলে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা আরও বিকশিত হবে।

এ উপলক্ষে ‘পত্রিকার পাতা’র বিশেষ আয়োজনে এসব নারী উদ্যোক্তার নাম ও তাঁদের ব্যবসায়িক পরিচিতি তুলে ধরা হয়েছে। এ আয়োজনের উদ্দেশ্য হলো তাঁদের উদ্যোগকে পাঠকের সামনে পরিচিত করা, কাজের স্বীকৃতি দেওয়া এবং নতুন প্রজন্মের নারীদের উদ্যোক্তা হওয়ার স্বপ্নে উৎসাহিত করা।

একজন নারী উদ্যোক্তার সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের আর্থিক স্বচ্ছলতা, নতুন কর্মসংস্থানের সম্ভাবনা এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি। একজন নারী যখন নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হন, তখন তাঁর সাফল্য আরও অনেক নারীকে সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগায়।

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবসে প্রত্যাশা—প্রতিটি নারী নিজের প্রতিভা ও স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাবেন। তাঁদের উদ্যোগ পাবে যথাযথ সম্মান, সহযোগিতা ও স্বীকৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```