Advertisement
নভেম্বর ২২, ২০২৬

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি মোহাম্মদ শামসুল হক, বদলি আবদুল কুদ্দুস চৌধুরী

0
4

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি । সবার সংবাদ:

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন ডিআইজি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক। অন্যদিকে বর্তমান ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) পদে বদলি করা হয়েছে।

আজ রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।

অপর এক আদেশে ফেনী ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) পদেও রদবদল করা হয়েছে। ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের এসপি এবং গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীর এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এসব বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```