Advertisement
নভেম্বর ২২, ২০২৬

চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ১ হাজার ৭৫, কিশোর গ্যাংয়ের ৫৪৯ সদস্য আটক

0
5

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি । সবার সংবাদ:

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অপরাধবিরোধী বিশেষ অভিযানে একদিনে ১ হাজার ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৪৯ জনকে আটক করা হয়েছে।

এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার ২৪ ঘণ্টাব্যাপী পরিচালিত অভিযানের ফলাফল শনিবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৮৫ জন, আগের মামলার আসামি ১২৪ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৩৫ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জন রয়েছেন। এ ছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় ৫০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৩ জন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকসংক্রান্ত মামলায় ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদক বহনের অভিযোগে চারজন এবং মাদক সেবনের অভিযোগে ৫৭ জন রয়েছেন। এ ছাড়া মাদক কারবারের অভিযোগে নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৬১ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ১১ হাজার ৩৪৬টি ইয়াবা, ২১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল স্কাফ সিরাপ, দুই বোতল বিদেশি মদ ও ১০ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা করা হয়েছে। পাশাপাশি ১২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জনকে কারাদণ্ড এবং ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৪৯ জনের মধ্যে ৩৩৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

বাকি ২১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সদস্য আটকের সংখ্যা সবচেয়ে বেশি কুমিল্লায়। সেখানে ২২৪ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৭৬, লক্ষ্মীপুরে ৫৩, ফেনীতে ৫২, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮, কক্সবাজারে ৩০, চাঁদপুরে ২৫, নোয়াখালীতে ২০, রাঙামাটিতে ১৩, খাগড়াছড়িতে ১০ এবং বান্দরবানে আটজনকে আটক করা হয়েছে। পুলিশের এ বিশেষ অভিযান চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের অংশ হিসেবে পরিচালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```