Advertisement
নভেম্বর ২২, ২০২৬

পুঁজিবাজারে ৬৫৫ কোটি টাকার লেনদেন ডিএসইতে

0
4

অর্থনীতি ডেস্ক:

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সবকটি প্রধান মূল্যসূচক কমেছে। এদিন এক্সচেঞ্জটিতে ৬৫৪ কোটি ৭০ লাখ টাকার বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে ৩৮৩টি কোম্পানির মোট ২০ কোটি ৪৪ লাখ ১২২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৫৪ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ১৭৩ টাকা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৮৬ পয়েন্ট কমে ৫ হাজার ৩৯২ দশমিক ৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৯১ পয়েন্ট কমে ২ হাজার ৪৯ দশমিক ৪৬ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৪ দশমিক ৫০ পয়েন্ট কমে ১ হাজার ৪৪ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৫টির শেয়ারদর বেড়েছে, ১৯২টির কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত ছিল।
লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- শাহজিবাজার পাওয়ার, ডরিন পাওয়ার, এনভয় টেক্সটাইলস, ইভিন্স টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, মালেক স্পিনিং, রানার অটোমোবাইলস, শাইনপুকুর সিরামিকস, প্যারামাউন্ট টেক্সটাইল ও বারাকা পতেঙ্গা পাওয়ার।

অন্যদিকে, দরবৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- এনার্জিপ্যাক পাওয়ার, মতিন স্পিনিং, ডরিন পাওয়ার, মেট্রো স্পিনিং, কাসেম ইন্ডাস্ট্রিজ, রানার অটোমোবাইলস, হামিদ ফেব্রিকস, ই-জেনারেশন, পিপলস লিজিং ও আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড।

দরপতনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, পাওয়ার গ্রিড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যমুনা অয়েল, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, স্টাইলক্রাফট, সেনা ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, এইচআর টেক্সটাইল ও সুরিদ ইন্ডাস্ট্রিজ।

দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ৩৭৩ কোটি ২৬ লাখ ৪ হাজার ৪৩৬ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```