Advertisement
নভেম্বর ২২, ২০২৬

বিদ্যালয়ের পানির পাম্প দিয়ে নিজের জমিতে সেচ, প্রধান শিক্ষক দিলিপ কুমার হাজরার বিরুদ্ধে অভিযোগ 

0
1 (5)

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের ১৩২ নং দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক শ্রী দিলিপ কুমার হাজরার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে,বিদ্যালয়ের ব্যবহারের জন্য স্থাপিত পানির পাম্প দিয়ে তিনি নিজের জমিতে সেচকাজ পরিচালনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি অর্থে পরিচালিত বিদ্যালয়ের পানির পাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন মেটানোর জন্য ব্যবহারের কথা। কিন্তু সেই পাম্প ব্যক্তিগত জমিতে সেচের কাজে ব্যবহারের ঘটনায় স্থানীয় মহলে প্রশ্ন ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। নিজের জমিতে সেচ দেওয়ার কথা স্বীকার প্রধান শিক্ষকের এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শ্রী দিলিপ কুমার হাজরার সঙ্গে কথা হলে তিনি বিদ্যালয়ের পানির পাম্প দিয়ে নিজের জমিতে সেচ দেওয়ার বিষয়টি স্বীকার করেন।

তিনি জানান,আগে যারা তাঁর জমিতে সেচের পানি দিতেন,তারা পানি না দেওয়ায় তিনি বিদ্যালয়ের ব্যবহৃত পানির পাম্প দিয়ে নিজের জমিতে সেচ দিয়েছেন। এ বিষয়ে মহাদেবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা শ্রী পবিত্র কুমার প্রামাণিক বলেন, সরকারি বিদ্যালয়ের পানির পাম্প নিজের জমিতে কিংবা ব্যক্তিগত কাজে ব্যবহার করা বেআইনি। এ ধরনের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি অর্থে ক্রয় বা স্থাপিত বিদ্যালয়ের সরঞ্জাম ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়ে থাকলে তা সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে। বিদ্যালয়ের পানির পাম্প ব্যক্তিগত সেচকাজে ব্যবহারের অনুমোদন ছিল কি না,কত দিন ধরে এটি ব্যবহার করা হয়েছে এবং এতে সরকারি সম্পদের কোনো ক্ষতি হয়েছে কি না,তা তদন্ত করে দেখা প্রয়োজন।

স্থানীয় সচেতন মহলের দাবি,সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন দ্রুত সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করুক। তদন্তে সরকারি সম্পদের বিধিবহির্ভূত ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত বিধিবিধান অনুযায়ী দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। সরকারি বিদ্যালয়ের সম্পদ কি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের জন্য, নাকি তা শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থেই সংরক্ষিত থাকার কথা?এ প্রশ্নের জবাব এখন সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের কাছে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```