Advertisement
নভেম্বর ২২, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা, প্রতিবাদে পঞ্চগড়ে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

0
3 (6)

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং অসম্মান করার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পঞ্চগড় জেলা ইউনিট কমান্ড।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন উপজেলা থেকে আসা বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদানকারী কুচক্রীদের তীব্র নিন্দা এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

মানববন্ধন চলাকালে বক্তারা আরও বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করলে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। কিন্তু পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর একটি স্বাধীনতাবিরোধী চক্র তার দাফনে বাধা দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ইউনিট কমান্ডার আবুল কালাম আজাদ, সদস্য সচিব মোজাম্মেল হক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি ইউনুস শেখ প্রমুখ।

এ সময় জেলার পাঁচ উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ বিভিন্ন ইউনিটের কমান্ডাররা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সম্প্রতি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী ইন্তেকাল করার পর তাঁর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদেই পঞ্চগড়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```