মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনার সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, বৃদ্ধা নারী ও যুবক জখম
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জ উপজেলার দিন ৩নং চরএককরিয়া ইউনিয়নে তুচ্ছ ঘটনার সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৭নং ওয়ার্ড’র মোঃ আলি হোসেন হাওলাদারের স্ত্রী মোরশেদা বেগম (৭০)ও তার ছেলে সুমন হাওলাদার (৩০) কে মেরে মারাত্মক জখম করা হয়েছে। এবং মোরর্শেদা বেগম কে বাম হাতের তিনটি আঙ্গুল ভেঙ্গে ও শরীরের বিভিন্ন স্থানে হামলা করে জখম করেছে প্রতিপক্ষরা।
স্থানীয়রা জানান ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শাজাহান বেপারী ও তার ছেলে নাজিম বেপারী ও তাদের সাথে থাকা কিছু সন্ত্রাস বাহিনী, লিটন রাড়ী,রিপন রাড়ী সুমন রাড়ী উভয় পিতা, মৃত্যু ছাদু রাড়ী,এর সাথে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারই জের ধরে গত ১৬ এই অক্টোবর শুক্রবার সকাল ১১টায় তার নিজ বসত ঘরের কাছে এসে বিভিন্নভাবে গালাগালি করে, এবং মেরে ফেলার হুমকি দেয় শাজাহান ও তার ছেলে সহ সাথে থাকা সন্ত্রাসী বাহিনী।
এমতাবস্থায় মোরর্শেদা বেগম বাধা দিতে গেলে শাজাহান বেপারী সহ নেতৃত্বে ০৮/১০ জনের সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মোরশেদা বেগমের বাম হাত’র তিনটি আঙ্গুল ভেঙ্গে ও আঘাত করে আহত করে এবং ঘর দুয়ার ভাঙচুর করে।
আমি শাজাহান বেপারী সন্ত্রাসী বাহিনী’র হামলায় ও মোরর্শেদা বেগম আমার ছেলে সুমন আহত হয়, পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, কর্তব্যরত চিকিৎসক শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এখনও চিকিৎসাধীন অবস্থার রয়েছেন।
ভিকটিমদের কাছে জানার জন্য একাধিক বার ফোন দেয়া হয়েছে,কিন্তু তাদের ফোন বন্ধ পাওয়া গিয়েছে।
এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আহতদের পরিবার।
তবে এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানায় যোগাযোগ করলে ওসি মমিন উদ্দিন জানান, অভিযোগ করা হয়েছে,তদন্ত সাপেক্ষে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
