Advertisement
নভেম্বর ২৩, ২০২৬

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

0
4

বাগমারা প্রতিনিধি :

রাজশাহীর বাগমারায় প্রীতি ফুটবল টূর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ অক্টোবর বিকেল চারটায় একডালা নমির উদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই খেলার আয়োজন করেছে একডালা যুব সমাজ।

অনুষ্ঠানে গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশিদ মামুন মুহুরি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাহিন আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহফুজুর রহমান মুকুল, জসীমউদ্দিন, নর্থবেঙ্গল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি পারভেজ রানা সহ আরও অনেকে । খেলাটি অনুষ্ঠিত হয় তাহেরপুর বনাম একডালা একাদশের মধ্যে । টাইব্রেকারে তাহেরপুর একাদশ ১-০ গোলে বিজয়ী হয়। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এ খেলা উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```