মোংলায় চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, আটক-১
সুমন,স্টাফ রিপোর্টার । সবার সংবাদ:
মোংলায় শিশু ধর্ষণের অভিযোগে ইয়ার মোঃ সমির (৪০) কে আটক করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান এ তথ্য জানান। পুলিশ জানায়, মোংলায় শিশু ধর্ষণের অভিযোগে ইয়ার মোঃ সমির (৪০) কে আটক করা হয়েছে।
আটককৃত ইয়ার মোঃ সমিরকে সিলেটর দক্ষিন সুরমা এলাকা থেকে গতকাল মধ্যরাতে এসআরবি- ৯ এর সহায়তায় আটক করা হয়। গত ২৫ অক্টোবর বিকালে মোংলা পোট মাধবী কলোনির মোঃ ইব্রাহিম মিয়া শিশু কন্যা ভিকটিম (৫ বছর ৬ মাস) এবং আসামী সমির এর মেয়ে একই বিল্ডিয়ের ৩য় তলায় খেলাধুলা করাকালীন আসামীর স্ত্রী পাশের রুমে ঘুমিয়ে থাকার সুযোগে শিশু কন্যা ভিকটিমকে চকলেটের প্রলোভন দেখিয়ে তার শয়নকক্ষে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।
পরবতীতে ভিকটিম গুরুত্বর অসুস্থ্য হলে তাকে গত ২৬ অক্টোবর হইতে ২৮ পর্যন্ত মোংলা বন্দর হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খুলনা মেডিক কলেজে চিকিৎসা শেষে মোংলা থানায় মামলা দায়ের করে।
পরে তথ্য প্রযুক্তি সহায়তায় গতকাল শুক্রবার ১৩ নভেম্বর এসআরবি- ০৯ এর সহায়তায় সিলেটের দক্ষিন সুরমা এলাকা থেকে মধ্যেরাতে ইয়ার মোঃ সমির (৪০)কে আটক করা হয়। আসামীকে আজ আদালতে প্রেরন করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রকৃয়াধীন রয়েছে।
