Advertisement
নভেম্বর ২২, ২০২৬

মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড উপলক্ষে নারী সমাবেশ

0
8 (4)

আবুল হাসেম, ‎মেহেন্দিগঞ্জ প্রতিনিধি । সবার সংবাদ:
‎
‎মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ-পূর্ব সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার সকাল ১০টায় জাদুয়া গ্রামের চানগাজী রাঢ়ী বাড়ির ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপির সদস্য মোসলেম সিকদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিরাজ আহমেদ।
‎
‎সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা মাকসুদুর রহমান তালুকদার ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাঈমুল ইসলাম মিল্লত জমাদার।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন দিপেন বলেন, নির্বাচনের সময় আমরা বলেছিলাম প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আমাদের দলের প্রধানমন্ত্রী সেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন। ক্ষমতা গ্রহণের পরপরই তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেছেন।
‎
‎তিনি জানান, আগামী পরশু থেকে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। যেই বাড়িতে একাধিক পরিবার আছে, তাদের আলাদা আলাদা করে তথ্য দিতে হবে। সবাইকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
‎
‎সমাজসেবা কর্মকর্তা মো. মিরাজ আহমেদ বলেন, ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারে ছিল। প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের ২৩ দিনের মাথায় এর উদ্বোধন করেছেন। শনিবার থেকে এই ইউনিয়নেও তথ্য সংগ্রহ শুরু হবে। এই কার্ড দিয়ে শুধু মাসিক টাকা নয়, পরবর্তীতে জাতীয় পরিচয়পত্রের মতো যেকোনো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাও পাওয়া যাবে।
‎
‎সভায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম চৌধুরী মিটন, সহ-সভাপতি সিরাজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌকিদার, স্বেচ্ছাসেবক দল নেতা হাবিব হাওলাদার, মহিলা দলের সভাপতি রওশন আরা মুন্নী, সাধারণ সম্পাদক আছমা বেগমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎সভায় নারীদের সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানানো হয় এবং তথ্য সংগ্রহকারীদের সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```