মেহেন্দিগঞ্জে বিএনপি নেতার মায়ের কবর জিয়ারত করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।
আবুল হাসেম মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের নৌপরিবহন এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান, এমপি মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন দীপেন এবং বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক মোঃ সালাউদ্দিন পিপলুর মরহুমা মায়ের কবর জিয়ারত করেছেন।
আজ (শুক্রবার) বাদ আসর তিনি মরহুমার কবরস্থানে উপস্থিত হয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
কবর জিয়ারত ও দোয়ায় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় বিপুল সংখ্যক নেত্রীবৃন্দ। এসময় সবাই মরহুমার স্মৃতিচারণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
