Advertisement
নভেম্বর ২২, ২০২৬

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলন; মোংলায় উপকূলীয় নারী, কৃষক এবং জেলেদের র‍্যালী ও সমাবেশ।

0
1

সুমন,স্টাফ রিপোর্টার । সবার সংবাদ:

আন্তালিয়ার কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলন, মোংলায় উপকূলীয় জেলে, নারী, কৃষকদের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ”সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা , জেলে জীবন এবং মৎস্য সম্পদ ও কৃষি প্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করো”

এ প্রতিপাদ্য সামনে রেখে আজ সোমবার(১৬ নভেম্বর) বেলা ১১ টায় মোংলার দক্ষিণ কাইনমারি পশুর নদীর পাড়ে নাগরিক সমাজ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক সহ কয়েকটি সংগঠনের আয়োজনে উপকূলীয় নারী, কৃষক জেলেরা র‍্যালী ও সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, উপকূলীয় নারী,কৃষক, জেলে মিলে এ সমাবেশ থেকে বলতে চাই, আমরা জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। আমরা লবনাক্ততা থেকে বাঁচতে চাই। আমরা নদী ভাঙ্গন রোধ চাই। আমাদের নারী কৃষক জেলেরা আজ বঞ্চিত হচ্ছে। জলবায়ু পরিবর্তন এর ফলে নারীরা বিভিন্ন রোগাক্রান্ত হচ্ছে। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। জলবায়ু ও পরিবেশকে রহ্মা এবং নবায়নযোগ্য জ্বালানি চাই এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে চাই।

মোংলা নাগরিক সমাজের সভাপতি মোঃ নূর আলম শেখ এর সভাপতিত্বে এসময়ে, উদয়ন যুব সংঘের সভাপতি এস এম জানে আলম বাবু, ক্লাইমেট এ্যাকশন ফোরামের আবু হাসান, নারীনেত্রী জলবায়ুযোদ্ধা রত্না শেখ, তন্বী মন্ডল, ইয়ুথ লিডার মেহেদী হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```