Advertisement
অক্টোবর ৮, ২০২৬

ডিবি পরিচয়ে অ্যাডভোকেট সাইফুল মোল্লাকে তুলে নেওয়ার অভিযোগ, সন্ত্রাসবিরোধী মিথ্যা মামলায় আদালতে প্রেরণ

0
WhatsApp Image 2026-09-20 at 10.27.40 AM

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম মোল্লাকে ডিবি পুলিশের পরিচয়ে সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে তাঁর বিরুদ্ধে ফতুল্লা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্বজন ও সংশ্লিষ্টরা।

অভিযোগ অনুযায়ী, গতকাল রাত ১১.৩০ ঘটিকায় ফতুল্লায় নিজ বাসা থেকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লাকে ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যান। তাঁকে বলা হয়েছিল, পুলিশ সুপার (এসপি) তাঁর সঙ্গে কথা বলবেন। তবে পরে তাঁকে ছেড়ে না দিয়ে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

প্রাপ্ত নথিতে দেখা যায়, ফতুল্লা থানার এফআইআর নং-৮৩, তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৭০৯-এর মামলায় তাঁকে আসামি হিসেবে দেখানো হয়েছে। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯/১০/১১/১২ ধারা উল্লেখ রয়েছে। নথিতে তাঁর গ্রেপ্তারের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬ দেখানো হয়েছে এবং পরবর্তী কার্যক্রম হিসেবে নারায়ণগঞ্জ আদালতে পাঠানোর তথ্য রয়েছে।

নথিতে অ্যাডভোকেট সাইফুল ইসলামের বয়স ৫০ বছর উল্লেখ করা হয়েছে। তাঁর পরিচয়ের অংশে তাঁকে বাংলাদেশ প্রজন্মলীগের সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ, কেরানীগঞ্জের একটি ব্যবসায়ী সংগঠনের সভাপতি এবং বরিশাল বিভাগীয় একটি সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর স্থায়ী ঠিকানা বরিশালের হিজলা উপজেলার হরিনাতপুর এবং বর্তমান ঠিকানা হিসেবে নারায়ণগঞ্জের কুতুবপুর এলাকার কথা উল্লেখ রয়েছে।

অ্যাডভোকেট সাইফুল ইসলামের স্বজন ও সংশ্লিষ্টদের অভিযোগ, কোনো ধরনের নোটিশ বা স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ না করে তাঁকে বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং পরে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাঁদের দাবি, মামলাটি হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...