Advertisement
নভেম্বর ২২, ২০২৬

নাটকীয় ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ভারতীয় বংশোদ্ভূত নিখিল

0
5

খেলা ডেস্ক । সবার সংবাদ:

জীবন আসলে নাটকের চেয়েও নাটকীয়! টুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়ায় গিয়ে কোভিডের কারণে আটকে পড়েছিলেন। সেটাই পালটে দেয় জীবন। সেই ছেলেই আজ ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি ম্যাচে জেতালেন।

মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে হাই-স্কোরিং ম্যাচে চার ওভার বল করে মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট নেন। তারপর ১৮৮ রান তাড়া করতে নেমে ৩৮ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। আর সেই পারফরম্যান্সের ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন ভারতের দিল্লিতে জন্ম নেওয়া নিখিল চৌধুরী।

ম্যাচটা যেমন ছিল
মেলবোর্নে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। অধিনায়ক হ্যারি ব্রুক আর টম ব্যান্টনের ব্যাটে চড়ে ৯ উইকেটে ১৮৭ রানের সংগ্রহ গড়ে ইংলিশরা।

ব্রুক ২৮ বলে ৪ চার আর ৬ ছক্কায় ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ২২ বলে ৩৯ করেন ব্যান্টন। এছাড়া স্যাম কারান ২০ বলে ২১, জর্ডান কক্সের ব্যাট থেকে আসে ২০ বলে ২৭ রান।

জবাবে নিখিল চৌধুরীর ব্যাটেই জয়ের ভিত পায় অস্ট্রেলিয়া। নিখিল ৩৮ বলে ৬ চার আর ২ ছক্কায় করেন ৬৬ রান।

এছাড়া অধিনায়ক মিচেল মার্শ ৩২ বলে ৩৭, স্যাম হার্পার ১৫ বলে ৩২, টিম ডেভিড ১৩ বলে খেলেন ২০ রানের ইনিংস। শেষদিকে জ্যাক এডওয়ার্ডস ১১ বলে অপরাজিত ২৫ করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

১ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ সিরিজে তাতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

হরভজনের নেতৃত্বাধীন রঞ্জি দলেও ছিলেন নিখিল
বছরছয়েক আগে যখন অস্ট্রেলিয়ায় যাচ্ছিলেন, সেইসময়ও নিখিল জানতেন না যে অজিদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন। দিল্লিতে জন্মগ্রহণের পরে পাঞ্জাবে চলে গিয়েছিলেন নিখিলরা। হরভজন সিংয়ের নেতৃত্বে ২০১৬-১৭ সালে পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফির দলেও ছিলেন।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ট্রায়াল, তারপর ছুটিতে যান অস্ট্রেলিয়ায়
সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের শেষের দিলে মুম্বাই ইন্ডিয়ান্সে ট্রায়াল দিয়েছিলেন নিখিল। কিন্তু আইপিএলের জন্য চূড়ান্ত স্কোয়াডে ঠাঁই পাননি। তার কয়েকদিন পরেই ছুটি কাটাতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। তবে ফোকাস ছিল ভারতে ক্রিকেট ক্যারিয়ার গড়ে তোলার উপরে।

মেক্সিকান রেস্তোরাঁয় কাজ, কুরিয়ারের কাজও করেন
তারইমধ্যে চলে এসেছিল কোভিড মহামারি। ওই প্রতিবেদন অনুযায়ী, করোনাভাইরাসের জন্য অস্ট্রেলিয়ার সীমান্ত বন্ধ করে দেওয়ায় ব্রিসবেনেই আটকে গিয়েছিলেন। বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ার পরে অস্ট্রেলিয়ায় নয়া ‘বাড়ি’ খুঁজে পান। কয়েকদিনের জন্য ব্রিসবেনের একটি মেক্সিকান রেস্তোরাঁয় কাজও করেছিলেন। কিন্তু কাজের সময় বুঝতে পারেন যে ছুরির সঙ্গে তার ‘সম্পর্ক’ ভালো নয়। তারপর অস্ট্রেলিয়া পোস্টের হয়ে কয়েক বছর কুরিয়ারের কাজও করেন।

কোচের সুপারিশে বিগ ব্যাশে সুযোগ পান নিখিল
সেইসঙ্গে চলতে থাকে ক্রিকেটও। ২০২০ সালের শেষের দিকে নতুন করে ক্রিকেটের দিকে মনোযোগ দিতে শুরু করেছিলেন নিখিল। প্রাথমিক লক্ষ্য হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে সুযোগ পাওয়ার চেষ্টা চালিয়ে যেতে থাকেন। ওই প্রতিবেদন অনুযায়ী, অলরাউন্ডার হিসেবে শীঘ্রই ব্রিসবেনে পরিচিতি গড়ে উঠতে থাকে নিখিলের। শেষপর্যন্ত নর্দার্ন সাবার্সের কোচ জেমস হোপসের সুপারিশে বিবিএল দল হোবার্ট হারিকেনসে সুযোগ পান।

কোনোদিনও স্বপ্নে ভাবিনি, ম্যাচসেরা হয়ে বললেন নিখিল
যদিও প্রথম একাদশে সুযোগ পাওয়ার কাজটা সোজা ছিল না। সেটাও করে দেখান নিখিল। তারপর ধীরে-ধীরে নিজের জাত চেনাতে থাকেন অলরাউন্ডার। শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার জাতীয় দলেও সুযোগ পান। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল। আর আজ একেবারে নিজে জেতালেন অস্ট্রেলিয়াকে। তারপর বললেন যে জীবনেও ভাবতে পারেননি যে ভারতে জন্মগ্রহণের পরে অস্ট্রেলিয়াকে জেতাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```