পাতারহাট বন্দরে নাদিয়া এন্টারপ্রাইজকে ৮০ হাজার টাকা জরিমানা ও নকল কীটনাশক উদ্ধার
মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জ পাতারহাট বন্দরে মোবাইল কোর্টের মাধ্যমে নাদিয়া এন্টারপ্রাইজ প্রো :খাইরুল সার-কীটনাশক বিক্রেতা নকল ঔষধ বিক্রি অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা হয়।
খাইরুল এর গোডাউন থেকে প্রায় ১০০প্যাকেট নকল ঔষধ উদ্ধার করে কৃষি অফিসে গোডাউনে প্রেরণ করা হয়। নাদিয়া এন্টারপ্রাইজে বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে যে ভারতীয় সার বিক্রি করার।২০২৫ সালে ভোলা থেকে ভারতীয় নকল সার ট্রলার থেকে উত্তোলনের সময় জনতা আটক করে। কীটনাশক ও নকল ওষুধের গায়ে মূল্য ৩৫০ টাকা লিখা থাকে ক্রয় মূল্য হল ৩৫ টাকা জানাযায়।
মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রি করেন। অসহায় ও গরিব কৃষক নকল ওষুধ ব্যবহার করে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। কৃষি কর্মকর্তার নিকট স্থানীয়দের দাবি নাদিয়া এন্টারপ্রাইজের লাইসেন্স বাতিল করে দেওয়া হোক। (অনুসন্ধান চলবে)
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান খান মোবাইল কোড পরিচালনা করেন। উপস্থিত ছিলেন কৃষি অফিসার , বন্দর ব্যবসায়ী সভাপতি সেলিম জমাদার, পুলিশ,সাংবাদিক ও স্থানীয় ব্যবসায়িগন।অভিযান চলাকালে নাদিয়া এন্টারপ্রাইজের মালিক খাইরুলকে পাওয়া যায় নি।
