Advertisement
নভেম্বর ২৫, ২০২৬

বরিশালের(সিজেএম) আদালত ভবনের সপ্তম তলা থেকে পড়ে সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ারের করুণ মৃত্যু

0
New Project (2)

বরিশাল প্রতিনিধি:

বরিশাল আদালত চত্বরে ১০ তলা বিশিষ্ট জুডিশিয়াল ভবনের সপ্তম তলা থেকে নিচে পড়ে নাজমুল হক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হক বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। তিনি বরিশাল নগরের কাশীপুর হাইস্কুল সংলগ্ন এলাকার এনামুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ১০ তলা জুডিশিয়াল ভবনের ষষ্ঠ তলা থেকে হঠাৎ এক যুবককে নিচে পড়ে যেতে দেখেন স্থানীয়রা। বিকট শব্দে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আদালত চত্বরে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর সঠিক কারণ ও বিষদ তথ্য জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, “নাজমুল হক কী কাজে আদালত চত্বরে এসেছিলেন এবং ঠিক কীভাবে তিনি ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে গেলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে—তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```