শতাধিক নেতাকর্মী নিয়ে মুলাদীর কর্মসূচিতে লিটন হাওলাদার,নদীপথে ট্রলারে সফিপুর ইউনিয়ন বিএনপির যাত্রা
মুলাদী প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুলাদী উপজেলা বিএনপির আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে শতাধিক নেতাকর্মী নিয়ে যোগ দিয়েছেন সফিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সফিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির সমর্থন প্রত্যাশী ফারুক আলম লিটন হাওলাদারের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন তারা।
রবিবার সকাল ৮টায় নদীপথে ট্রলারযোগে মুলাদীর উদ্দেশে যাত্রা শুরু করেন নেতাকর্মীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে অংশ নিতে তাদের এই সম্মিলিত যাত্রায় ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এ সময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা বিএনপির সদস্য ও সফিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ আলমগীর সরদার, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাবেক ইউপি সদস্য মহসিন সরদার, নুরুল ইসলাম হাওলাদার, সাবেক ইউপি সদস্য সিরাজুল হক মন্টু সরদার, দাদন হাওলাদার, দুবাই যুবদলের সদস্য সচিব মামুন হাওলাদার, এবং স্বেচ্ছাসেবক দল নেতা মোদাচ্ছের হোসেন মিলন-সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
