Advertisement
নভেম্বর ২২, ২০২৬

৫ উইকেটের ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে ভারতের জয়

0
6

খেলা ডেস্ক:

অধিনায়ক আবু হায়দার রনির দুর্দান্ত ব্যাটিংয়ের পরও হংকং সিক্সেসে ভারতের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। আজ মং কক মাঠে অনুষ্ঠিত ম্যাচে এই হার দিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শেষ হয়েছে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ছয় ওভারে ৫ উইকেটে ১১৬ রান তোলে বাংলাদেশ। জবাবে শেষ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৭ রান করে জয় নিশ্চিত করে ভারত।

শুরুতেই দ্রুত তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে আবু হায়দারের বিধ্বংসী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দলটি। ১৮ বলে অপরাজিত ৬২ রান করেন তিনি। রনির ইনিংসে ছিল আটটি ছক্কা ও তিনটি চার।

হাবিবুর রহমান সোহান ছয় বলে ১৮ এবং সাব্বির রহমান চার বলে ১৩ রান করে বাংলাদেশের সংগ্রহকে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ অবস্থানে নিয়ে যান।

ভারতের হয়ে দুই ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া।

জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ভারত। শশাঙ্ক সিং ও রাহুল ত্রিপাঠি দ্রুত রান তুলে দলকে জয়ের পথে এগিয়ে নেন। মাত্র ১৫ বলে ৫০ রান করার পর চোটের কারণে অবসরে যান শশাঙ্ক। ত্রিপাঠি ১২ বলে করেন ৩২ রান।

রাহুল তেওয়াটিয়া পাঁচ বলে ১৬ এবং নীতিশ রানা চার বলে অপরাজিত ১০ রান করে ভারতের জয় নিশ্চিত করেন। ছয় ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

বাংলাদেশের একমাত্র উইকেটটি নেন আহরার আমিন। ম্যাচসেরা নির্বাচিত হন ক্রুনাল পান্ডিয়া।

এই পরাজয়ে টুর্নামেন্টে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় থাকল। এর আগে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছেও হেরেছিল বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```