Advertisement
নভেম্বর ২২, ২০২৬

নিজেদের আত্ম-বিশ্বাসই জীবনকে সাফল্য এনে দিতে পারে: রিয়াজুর রহমান ইউএনও

0
2 (2)

আবুল হাসেম, মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যের আলোকে ১লা নভেম্বর জাতীয় যুব দিবসে মেহেন্দিগঞ্জ
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

রবিবার সকাল ১১ ঘটিকায় যুবক-যুবতীদের সমন্বয়ে উপজেলা প্রশাসন চত্বরে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রিয়াজুর রহমান। এ সময় যুবক ও যুবতীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজুর রহমান বলেন, যুবক-যুবতীদের আত্মবিশ্বাস জীবনকে সাফল্য এনে দিতে পারে। তিনি যুব উন্নয়নে নানাবিধ প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নে সফলতা নিয়ে, অর্থনৈতিক সমৃদ্ধি সহ আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বে দক্ষতাকে কাজে লাগিয়ে বেকারত্ব দূর করা সম্ভব বলে জানান। এছাড়া দেশের বেকারত্বের অভিষাপ থেকে বাঁচতে হলে কাজ করতে হবে বলে তিনি অবহিত করেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেন্দিগঞ্জ থানা অফিসারস ইনসার্চ (ওসি) মোঃ মমিন উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান ফরিদ, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবুল হাসেম, সাংবাদিক মুন্না খান, সাংবাদিক জাহিদুল বারী খোকন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন,মহিলা কর্মকর্তা খন্দকার শরিফা নাছরিন। আলোচনা সভায় বেশ সংখ্যক যুব নারী ও যুবকেরা অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```