Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

বাংলাদেশের দায়িত্বে ফিরতে আগ্রহী অ্যালান ডোনাল্ড

0
donaldd

খেলা ডেস্ক:

গেল জুনে বাংলাদেশ পেস বোলিং কোচের চাকরি ছেড়ে গেছেন শন টেইট। পরে জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়া সিরিজে টেইটের স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত পেস বোলিং কোচের দায়িত্ব সামলেছেন তালহা জুবায়ের। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজেও দায়িত্বে ছিলেন সাবেক টাইগার এই ক্রিকেটার। 

গুঞ্জন রয়েছে, নতুন করে তালহা জুবায়েরের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে। তবে কতদিন বাড়বে সেটি অবশ্য জানা যায়নি। মূলত শন টেইটের স্থলাভিষিক্ত কাউকে না পাওয়া পর্যন্ত কোচের পদ সামলাবেন তালহা এমনটাই শোনা যাচ্ছে।

এর মাঝেই খবর, বাংলাদেশ দলের ফের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে আগ্রহী তাসকিন-শরিফুলদের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড। তবে এখনো পর্যন্ত বিসিবির পক্ষ থেকে তিনি কোনো প্রস্তাব পাননি বলেও জানা গেছে।

ডোনাল্ডের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিসিবি আগ্রহ দেখালে ডোনাল্ড আবারও ফিরতে রাজি আছেন।

প্রসঙ্গত, ২০২২ সালের মার্চে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ডোনাল্ড। এরপর খুব অল্প সময়ে বাংলাদেশি ক্রিকেটার ও সমর্থকদের হৃদয়ে জায়গা করে নেন প্রোটিয়া এই সাবেক। টাইগার পেসারদের উত্থানের নেপথ্যে তার অবদানও স্বীকার করবে যে কেউ। 

বাংলাদেশের দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় ২০২৩ সালে সরে দাঁড়ালেও নিয়মিত পেসারদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যেতেন ডোনাল্ড। অজিদের বিপক্ষে টেস্ট জয়ের পরেও সবাইকে জানিয়েছেন শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...