Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

ডেভিড ইমনের সহযোগী ‘গলাকাটা মোবারক’ অস্ত্রসহ গ্রেপ্তার

0
WhatsApp Image 2026-08-26 at 7.11.28 PM

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনায় অস্ত্রসহ মোবারক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, গ্রেপ্তার মোবারক এলাকায় ‘গলাকাটা মোবারক’ নামে পরিচিত এবং তিনি চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চননগর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ঘটনাস্থল থেকে মোবারককে অস্ত্রসহ আটক করা হয়।

স্থানীয়দের ভাষ্য, মোবারক এলাকায় ‘গলাকাটা’ নামে পরিচিত। তিনি চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ডেভিড ইমনের সহযোগী বলেও স্থানীয়ভাবে পরিচিত।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘মোবারক নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান এখনো চলমান রয়েছে।’
পুলিশ জানিয়েছে, অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...