Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

নওগাঁয় ইটভাটার পাশে মাদক বিক্রির প্রস্তুতি,ডিবির হাতে এক কেজি গাঁজাসহ আটক-১

0
1

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ কার্তিক চন্দ্র মালী (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১আগস্ট) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা,নওগাঁর একটি দল পত্নীতলা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পত্নীতলা থানার ছালিগ্রামে জনৈক গৌতমের ইটভাটার পাশে রাস্তার ওপর এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে ডিবির অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের নাম কার্তিক চন্দ্র মালী (৩৬),পিতা:কমল চন্দ্র মালী, সাং,ছালিগ্রাম,থানা,পত্নীতলা বলে পরিচয় দেন। পরে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার সঙ্গে থাকা সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতরে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার কার্তিক চন্দ্র মালীকে আসামি করে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...