Advertisement
অক্টোবর ৬, ২০২৬

লোহাগাড়ায় চেকপোস্টে ২ হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

0
2

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা, একটি সচল পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে উপজেলার চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কক্সবাজার সদর উপজেলার কুরুশকুল এলাকার তারেকুল ইসলাম (২৬) ও রাশেদুল ইসলাম ওরফে রুবেল (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালানোর সময় চালকের আসনের পেছনের পকেটে বিশেষ কৌশলে লুকানো একটি পুটলা উদ্ধার করা হয়। পরে ওই পুটলা থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭.৬৫ মিমি ‘মেইড ইন ইউএসএ’ খোদাই করা একটি সচল পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, তারা কক্সবাজারের কুরুশকুল এলাকা থেকে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে যাচ্ছিলেন। বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রগুলো পরিবহন করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার মামুন নামে আরও একজনের নাম পাওয়া গেছে। পুলিশ জানায়, মামুন আগেই বাসযোগে চট্টগ্রাম নগরে চলে যায়। তাকে গ্রেপ্তারসহ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে নিয়মিত চেকপোস্ট, তল্লাশি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এ ঘটনায় উদ্ধার করা মাদক ও অস্ত্রের বিষয়ে প্রচলিত আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...