Advertisement
নভেম্বর ১১, ২০২৬

হিজলায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস প্রতিমন্ত্রী রাজীব আহসানের

0
4

হিজলা (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের হিজলা উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস শিকদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন হিজলা থানার ওসি মো. সোলাইমান, নৌ পুলিশ কর্মকর্তা মো. ইয়াসিন, উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকনসহ উপজেলার ১৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

পাশাপাশি সরকারি বরাদ্দের অর্থ পূজামণ্ডপগুলোতে সমভাবে বণ্টনের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। এ ছাড়া ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী পূজামণ্ডপগুলোতে অনুদান দেওয়ারও প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```