Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

মিয়ানমারে পাচারের আগে হালিশহরে ১১ টন সার জব্দ, আটক ৩

0
2

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন দবিরখাল এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তরের সময় ২২০ বস্তা সার, একটি ট্রাকসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের একটি দল দবিরখাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে একটি ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তর করা হচ্ছিল।

অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ২২০ বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা সারের মোট পরিমাণ প্রায় ১১ হাজার কেজি। যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।

এ সময় সার পাচারে ব্যবহৃত একটি ট্রাক জব্দের পাশাপাশি ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের এবং জব্দ করা সার ও ট্রাকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান ও অবৈধ পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...